মোঃ নোমান সরকার

“বাবা আমরা কেন উড়তে পারি না?”
বাব বলল,”যিনি আমাদের বানিয়েছেন, তিনি চাননি, তাই।”
.”আল্লাহ কেন চায়নি,বাবা? আমরা উড়তে পারলে কত ভালো হত!”
বাবা এক গাল হাসল। তারপর বাবা হাটু গেঁড়ে মাটিতে বসলেন। বাবা খুব নরম গলায় বলল,” এই যে আমি খাবার হাতে নিয়ে বসে আছি কিন্তু তুমি খেতে চাইছো না। তেমনি মহান আল্লাহর যা ইচ্ছে করেন। কিন্তু তোমার আমার মতন বিষয় না। তুমি খেতে চাইছ না, আমি বারবার বলছি। এই বলাতে হয়ত তুমি খাবে বা খাবে না। কিন্তু উনাকে কেউ প্রশ্ন করতে পারে না, সাজেশন দিতে পারে না। উনি অন্য কারো কথাই চলেন না। উনি সবার বড়। উনি উনার মতন। তাই আমাদের তিনি বানিয়েছেন, উনার ইচ্ছা মতন। উনার ইচ্ছায় মানুষ উড়তে পারবে না। পাখি উড়তে পারে। মশা উড়তে পারে। সবকিছুর পিছনে উনার একটা পরিকল্পনা আছে।”
“বাবা আমার অনেক প্রশ্ন আছে?”
বাবা আকাশের দিকে তাকিয়ে বলল, “আমারও।”
“বাবা তোমারও! বাবা তুমি তো অনেক বড়, তোমার আবার প্রশ্ন আছে কেন! তুমি তো অনেক কিছু জানো।”
বাবা আকাশ থেকে চোখ না ফিরিয়েই বলল,”আমি তো সব কিছু জানি না।”
বাবা, তুমি তো তাহলে আমার মতন বোকা!
বাবা হাসল। তারপর বাবা উঠে গেলেন। খাবার রেখে, মাটিতে রাখা তার ব্যাগ থেকে একটা কাগজের প্লেন বের করে আনলেন। আবার হাটু গেঁড়ে মাটিতে বসে প্লেনটা দিলেন।
বাবা!
বাবা আনন্দ মাখা গলায় বলল,”আমি বানিয়েছি!”
“ও! বাবা আমার বাবা!”
