ভূতের কথা

মোঃ নোমান সরকার

আমি যতবারই ভূতের গল্প লেখতে যাই, প্রত্যেক বার মনে হয় আমার ঘরে আরো কেউ আছে, যাকে আমি দেখতে পাই না। ঘাড়ের কাছে নিঃশ্বাস ছাড়ে কি কেউ! বা শীতের দিনে বন্ধ ঘরে একটা বাতাসের ধাক্কা মুখে বা ঘাড়ে এসে পরে। পরে কি! হতে পারে সবই মনের ভুল। লেখতে গেলেই আমি গল্পে ঢুকে যাই, এটাও একটা কারন হতে পারে।

আমি থ্রি এক্স নাইন রোবটকে বললাম, “আমি ছাড়া এই ঘরে কেউ আছে? তুমি কি কিছু বুঝতে পারো?”

আমি থ্রি এক্স নাইন রোবট বলল, “আছে তো। আমি আছি, মিনাতা আছে সবখানে এই ঘরের।”

মিনাতা আমার কম্পিউটারের জান, সে সারাক্ষণ আমাকে দেখে রাখে যতক্ষন আমি এই বাসায় থাকি। তবে তাকে জানানো আছে, প্রশ্ন করা ছাড়া বা অনুমতি ছাড়া সে কথা বলবে না বা বলতে পারবে না। তাকে সেই ভাবে ভিজাইন করা হয়েছে।

আমি মিনাতাকে প্রশ্ন করলাম, “মিনাতা?”

“জি বস?”

আমি ভ্রু কুঁচকে তাকে প্রশ্ন করলাম,”তোমার কি মনে হয়, এই ঘরে আমি, তুমি থ্রি এক্স নাইন ছাড়া আর কেউ আছে?”

মিনাতা একটু সময় নিয়ে বলল, “না বস।”

আমি বিরক্ত গলায় বললাম,”সারাক্ষণ বস বস করবে না, বিরক্ত লাগে।”

“আচ্ছা।”

আমি আবার ভূতের গল্প লেখতে কাগজ কলম নিলাম। লেখালাম, অনেক দিন আগের কথা। এক গ্রামে এক ভূত ছিল। সে ভীতু ছিল বলে..।

টেবিল থেকে আমার গ্লাসটা পরে গেলো! আর লেখা হলো না।

আমি ডাকলাম,”মিনাতা? এই সব কি হচ্ছে?”

মিনাতা বলল, “আমিও দেখলাম নিজে নিজেই গ্লাসটা পরে যেতে!”

থ্রি এক্স নাইন রোবট চেচিয়ে বলল, “আমি নিশ্চিত,গ্লাসটা নিজে নিজে পরেনি।”

আমি রেগে বললাম, “ব্যাখ্যা করো।”

থ্রি এক্স নাইন রোবট উত্তেজিত গলায় বলল, “আমার চোখে ফাঁকি দেওয়া কঠিন কাজ। আর মিনাতা তো কাজের না। সে নিজেকে জ্ঞানী ভাবে কিন্তু সে তো কাজের না। সে কোন তথ্য দিতে পারছে না।”

আমি বিরক্ত হয়ে বললাম, “উমি অনেক কথা শিখে গেছ। থ্রি এক্স নাইন যতটুকু তুমি জেনেছ বা বুঝেছ, তার ব্যাখ্যা দাও। স্পষ্ট করে বল। তুমি ইদানিং কথা পেঁচিয়ে বল।”

থ্রি এক্স নাইন রোবট বলল, “আমি নিশ্চিত কেউ একজন এখানে আছে, যাকে বিজ্ঞানের ভাষায় আনা যাচ্ছে না।”

আমি হাত উঁচু করে তাকে থামালাম। বললাম, “থ্রি এক্স নাইন, ব্যাখ্যা কর।”

থ্রি এক্স নাইন রোবট বলল,”গ্লাসটা যখন নড়ছিল এবং পরে যাচ্ছিল ,আমি বুঝলাম ঘরে কেউ আছে, যাকে আমি দেখতে পাচ্ছি না। গ্লাস কেন কোন বস্তু নিজ থেকে ্নড়তে বা পরতে পারে না। নিজ থেকে পরা মানেই কেউ একজন সাথ আছে, পাশে আছে। যে ধাক্কা দিয়েছে বা দেয়। সে ফেলে দিয়েছে গ্লাসটা। তার শক্তি সীমিত না।”

আমি মিনাতার দিকে তাকাতেই সে বলল, “আমি এক ধরনের সুপার কম্পিউটার। থ্রি এক্স নাইন রোবটের চেয়ে অনেক বেশি আধুনিক। কিন্তু আমি হলফ করে বলতে পারি, এই ঘরে আমরা ৩ জন ছাড়া আর কেউ নেই।”

থ্রি এক্স নাইন রোবট বলল, মিনাতা, “তুমি সঠিক বলছ না। তুমি সুপার কম্পিউটারের কাছাকাছি। কিন্তু তুমি কি ব্যখ্যা দিলে? গ্লাসটা নিজে নিজে পরেছে? তুমি জানো কেউ ধাক্কা না দিলে এটা ঘটবে না।”

মিনাতা চুপ।

থ্রি এক্স নাইন রোবট বলল, “কেউ একজন আপনার কাধের ঠিক পিছনে! আমি অস্পষ্ট ভাবে কিছু দেখছি।”

মিনাতা বলল, “থ্রি এক্স নাইন রোবট, তুমি থাম। এটা অনুমান নির্ভর কথা। অনুমান নির্ভর কথা হচ্ছে মিথ্যা কথা। তুমি কোন ভাবে এমন কথা বলতে পারো না। আমি তোমার বিষয়ে এখনি ইউইউয়াইতে তোমার বিরুদ্ধে কম্পিলিন করে দিচ্ছি।”

আমি ধমক দিলাম, “মিনাতা তুমি থাম। এই সব করবে না। কোথাও কোন কম্পিলিন করবে না, আমার আদেশ ছাড়া। কখনো করবে না। আর আমি বুঝতে পারছি না, এত কিছু ঘটার পরেও তুমি কোন উত্তর দিতে পারছ না এবং ব্যাখ্যা করতে পারছো না কেন!”

মিনাতা বলল, “কিছু পরিবর্তন ঘটছে। গ্লাস পরে গেছে কোন কারন ছাড়া। ঘরের সব নড়ছিল কোন কারন ছাড়া। যা আমার ডাটাতে ধরা পরেনি। আমি আমার অক্ষমতা ইউইউয়াইতে জানিয়ে দিয়েছি। তারা ডাটা বিশ্লেষণ করে আমাকে তথ্য জানাবে, কেন আমি ধরতে পারিনি।”

আমি মিনাতাকে হাত দিয়ে ইশারায় থামালাম।

থ্রি এক্স নাইন রোবটকে ভ্রু কুঁচকে বললাম, “থ্রি এক্স নাইন, সে কি করছে? আমার কাধের ঠিক পিছনে দাঁড়িয়ে নাকি ভেসে আছে? সে কি করছে?”

থ্রি এক্স নাইন রোবট বলল,”সে দেখছে আপনি কি লেখছেন? অস্পষ্ট ভাবে আমি একটা আঁকার দেখতে পাচ্ছি কেবল।”

আমি হাসলাম। “তোমার কি মনে হয় ,সে পড়তে জানে? নাকি সে কেবল তাকিয়ে আছে।”

থ্রি এক্স নাইন, “এই বিষয় আমি আপনাকে তথ্য দিতে পারছি না।”

আমি লিখলাম, “ভূত তুমি একটা পাগল। পাগলা ভূত।”

আমি কাঁধে নিঃশ্বাস ফেলার বাতাসটা টের পেলাম।

আমি দেখতে লাগলাম, আমার আলমারি, আমার টেবিলে কেউ ঝাঁকুনি দিল কেউ। আমি চোখ বড় বড় করে দেখালাম।

মিনাতা চেঁচেয়ে বলল, “কি হচ্ছে এই সব? কি ঘটছে? কি হচ্ছে?”

থ্রি এক্স নাইন রোবট বলল, “আমি কেন দেখতে পাচ্ছি না। কেউ আছো? কেউ কি আছো? আমার সাথে যোগাযোগ করো?”

সব থেমে গেলো। একদম থেমে গেলো। চারদিক একেবারেই নিশ্চুপ হয়ে গেল। যেন কিছুই ঘটেনি।

আমি বললাম “থ্রি এক্স নাইন, সে কি আছে? নাকি চলে গেছে?”

থ্রি এক্স নাইন রোবট বলল, “আমি অস্পস্ট আর কিছু দেখছি না। যে ছিল,সে চলে গেছে। যে ছিল, সে চলে গেছে।”

মিনাতা কিছু বলো। মিনাতা বলল, “আমি জানি যে এটা ভূমিকম্প না। এর বেশি আমি আর কিছু বলতে পারছি না। আমার আর কোন তথ্য নেই।”

থ্রি এক্স নাইন রোবট আমাকে প্রশ্ন করল, “আচ্ছা, তুমি যেমনটা বলো, এটা কি সেই ভূত? সেই ভূত হতে পারে?”

আমি চুপ করে থাকলাম।

Scroll to Top