মোঃ নোমান সরকার

গ্রামের পথ দিয়ে দুই বন্ধু বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছে। শহর থেকে কলেজ পড়ুয়া এক বন্ধু গ্রামে বেড়াতে এসেছে তার নাম আবীর। গ্রামের বন্ধুর নাম মিজান। মিজান বলল, “এত রাত হবে বুঝতেই পারিনি। আজ আমাবস্যার রাত, সেই কথা মনেই ছিল না।”
আবীর বিরক্ত গলায় বলল, “এতই অন্ধকার! আমার ভালোই লাগছে না। সন্ধ্যা পর্যন্ত খুব ভালো কেটেছে। কিন্তু সন্ধ্যার পর এত অন্ধকার দেখে কেন যেন বিরক্ত লাগছে। ভাগ্য ভাল আমার টর্চ লাইটা ভালো। তা না হলে আমি আজ বাজার থেকে বের হতামই না।”
মিজান বলল, “আমার অন্ধকার বেশ ভাল লাগে। আমাবস্যার সময়ে চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসে, জানিস তো?”
আবীর মন খারাপ করা গলায় বলল,”আমি চাঁদ নিয়ে ভাবিনা। আমরা শহরের মানুষেরা চাঁদ দেখাই হয় না। চাঁদ দেখার আগ্রহ শহরের মানুষের নেই। তারা কেউ মাথা উঁচু করে আকাশই দেখে না।”
মিজান হাসল। “কিযে বলিস! আমার সব বন্ধুরা চাঁদ দেখতে পছন্দ করে। আমি নিজে পূর্ণিমার দিন ওদের ফোন করি। যারা চাঁদ দেখার ব্যাপারে আগ্রহ কম তারাও চাঁদ দেখতে যায়, আমার ফোন পেয়ে।”
আবীর অবাক গলায় বলল,”বলিস কি! কৈ আমাকে তো বলিসনি কখনো।”
মিজান বলল,”অনেক আগে তুই বলেছিলি, সন্ধ্যার পর আমাকে ফোন দিবি না। পড়ায় সময়। তুই তো সন্ধ্যায়ই পড়তে বসিস? তাই না?”
“হুম।”
মিজান আবীর হাঁটছে পাশাপাশি। মিজান উদাস গলায় বলল,”এক আমাবস্যা থেকে আরেক আমাবস্যা গড় সময় প্রায় ২৯.৫ দিন।”
আবীর হাসল,”ইন্টেরেস্টিং! আমি কখনো কোন দিন চাঁদ, পূর্ণিমা, আমাবস্যা নিয়ে ভাবিনি। হয়ত প্রয়োজন নেই ভেবে এর মধ্যে যাইনি।”
মিজান উচ্ছ্বাসিত গলায় বলল, বন্ধু জানতে হবে। জীবনের প্রয়োজনেই জানতে হবে।
আবীর হেসে বলল, “লাভ কি?”
মিজান বলল, শহরের মানুষ কি সবকিছুতেই লাভ খোঁজেরে?
গাছ পাললে যেমন মনের অনেক জানালা খুলে যায়, তেমনি আমাদের চারদিকে কি আছে, কি ঘটছে এই সব জানার মধ্য দিয়ে জীবনের অনেক না পাওয়া থেকে দূরে চলে যাওয়া যায়। আমার মা বলে, মনের যত বেশি জানালা থাকবে বিপদের সময় তি শ্বাস নিতে পারবি সহজে।”
আবীর সামান্য সময়ের জন্য টর্চের আলো মাটির দিকে নিয়ে বলল,”থাম থাম, তুই অনেক ভারী কথা বলছিস। আমি পড়ালখার বাইরে অন্য কোন জগত নিয়ে ভাবি না। আমার দুনিয়াই খুব ছোট।”
আয়ানের কথা শেষ হবার পর পরই গাছ থেকে বড় একটা ডাল ভেঙ্গে পড়ল ওদের সামনে। দুইজনই চমকে লাফিয়ে সরে আসল। আবীর টর্চের আল ফেলল যেদিক থেকে শব্দটা এসেছিল বলে মনে হলো। মিজানও টর্চের আলো চারিদিকে ফেলল। দুইজনে সতর্ক চোখে গাছ আর চারিদিক দেখতে লাগল। কোন বাতাস নেই। অথচ গাছের ডাল ভেঙ্গে পড়ল!
আবীর প্রথমে চিৎকার দিল। কিন্তু কি বলল, সেটা বোঝা গেল না।
মিজান চিৎকার দিয়ে বলল, “গাছে কেরে?”
একটা মেয়ালী কন্ঠ ভেসে এলো। “কৈ যাস?”
দুই বন্ধু চমকে গেছে। আবীর কাঁপছে। মিজান ঘাবড়ে গেল ঠিকই তবুও সে সাহস হারাল না।।”
মিজান টেনে টেন বলল,”তুমি কে দেখতে পাচ্ছি না টর্চের আলোতে?
নারী কন্ঠ বলল,”আমি? আমি? উইপেত্নী। উইপোকাদের সাথে ওদের বাড়িতে থাকি। কৈ যাস?”
মিজান বলল, “ভূতের বাড়ি যাই, দাওয়াত দিয়েছে।”
“আমাকে নিবি সাথে?”
মিজান দুত জোরে জোরে বলল,”নাহ।”
“কেন নিবি না?”
মিজান খুব জোরে ভারী গলায় বলল,”ভূত পেত্নীদের সাথে নিতে হয় না।”
হাহাহাহা করে হেসে উঠে নারী কন্ঠ।
মিজান প্রতি উত্তরে হাহাহাহা করে হেসে উঠল।
আবীর প্রচন্ড ভয় পেয়েছে। এই সব কি হচ্ছে! মিজানও কি ভূত! মিজান অন্য রকম করে হাসছে। এভাবে সে কখনো হাসতে দেখেনি মিজানকে। আবীর বুঝতেই পারছে না কি করবে। সে কি অন্ধকারে দৌড় দিবে এই রাস্তা ধরেই, নাকি ধান খেতের উপর দিয়ে দৌড় দিবে? আবীর প্রচণ্ড ভয় পেয়েছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার! যেন সে পৃথিবীতে নেই। অন্য কোন জায়গায়? নাকি সে স্বপ্ন দেখেছে?
আবীর টর্চের আলো ফেলল মিজানের পায়ের দিকে। ভূতের পা উল্টো থাকে। আবীর টর্চের আলো ফেলল ঠিকই কিন্তু তাকাতে পারছে না, ভয়ে। যদি মিজানের পা উলটো হয় বা উল্টো করে থাকে, তখন কি হবে! জ্ঞান হারাবে না তো। জ্ঞান হারালে কি হবে, ভূতেরা কি করবে! কি করবে?
আবীর চোখ মেললো। মিজানের পা ঠিক আছে। তার মানে কি মিজান মানুষ! আবীর ভয়ে ভুলে গেছে, আজ দুপুরে মিজানের বাড়িতে বেড়াতে এসেছে। সে আগে কখনো আসেনি। সে এর আগে কখনো গ্রামেই আসেনি। মিজানের আমন্ত্রণে সে গ্রামে বেড়াতে এসেছিল।
বাড়ি থেকে ওরা বাজারে এসেছিল বিকালে। সন্ধ্যা নামতেই আবীর বার বার বলছিল, বাড়িতে ফিরে যেতে। কিন্তু মিজান গ্রামে কিভাবে চুল কাটে সেটা দেখাতে নিয়ে এসেছিল শেষ বিকালে। বাজারের শেষে, বড় একটা বট গাছের পাশে খোলা জায়গায় ভাঙ্গা একটা টিনের ঘরে ওরা বসেছিল। মিজান চুল কাটছিল। অদ্ভূত দেখাছিল চারিদিক। আবীর অবিশ্বাস্য চোখে চুল কাটা দেখছিল। দেখছিল চারদিকের পরিবেশ। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। সন্ধ্যা নামায় হেচাক বাতির নীচে সমাপ্ত হয় চুল কাটা। সারা জীবন এই ঘটনা মনে থাকবে আবীরের।
মিজান চিৎকারে আবীরের ঘোর কাটল। মিজান বলে উঠল, “তুই যে মানুষ। মানুষ ভূতের বাড়ি যায় না। আমরা ভূত। আয় তো নেমে আয়। দেখি তোর শক্তি?”
আবীরের গলা শুঁকিয়ে কাঠ। মিজান কি পাগল হয়ে গেছে। ও কি বলছে! কি সব বলছে!
মিজান তখনো বলে চলেছে। “আমরা বাজার থেকে ফিরেছি। কুড়াল কিনেছি। আর আমার এই বন্ধু শহর থেকে এসেছে। সে ব্লাক বেল্ট। মারামারিতে সেরা, আয় দেখি নেমে। তোদের সাথে দাও আছেরে, ছুড়ি আছে? তাই না?
মিজান ব্যাগ থেকে কুড়াল বের করতেই আবীরের মনে হল, মিজান কুড়ালটা কিনেছিল। ওদের ঘরের সামনের গাছটা দুইদিন আগে ঝড়ে ভেঙ্গে পড়েছে। তাই গাছটা কেটে ছোটছোট টুকরো করার জন্য মূলত কুড়াল কিনতেই গ্রামের বাজারে আসা।
আবীর আর মিজানের টর্চের আলোতে দেখল, একজন নারী আর একজন পুরুষ গাছ থেকে অতি ধীরে নেমে আসতে। ওরা নেমে পাশাপাশি দাঁড়াল। ওদের একজনের হাতে ছোট টর্চ। হাতে কিছু। তারা তা মাটিতে ফেলে দিল।
মিজান ফিসফিস করে বলল, “আবীর এরা ডাকাত! তুই রেডি তো? ওরা রাতে এভাবে গাছ ফেলে ডাকাতি করে।”
মিজান চিৎকার করে বলল, “একজন ব্লাক বেল্ট, মারামারিতে ওস্তাদ। আর একজন সাহসী মানুষ। ভেবে দেখো ডাকাতেরা এগিয়ে আসবে নাকি পালাবে?”
অনেকক্ষণ চুপচাপ। নিথর পরিবেশ। আবীরের সাহস ফিরে এসেছে, সে ব্লাক বেল্ট। মানুষের সাথে কি করে লড়তে হয় সে জানে। কিন্তু ভূতের সাথে লড়াই এর আগেই সে যে জ্ঞান হারাত, এটা নিশ্চিত ছিল। ভাগ্য ভালো এরা মানুষ।
ডাকাতের পুরুষ সদস্য বলল,”আমরা ডাকাত না কিন্তু ডাকাতি করতে এসেছি। আমরা স্বামী স্ত্রী, সকাল থেকে না খেয়ে আছি। আমাদের বাড়ি থেকে মাতবর অন্যায় ভাবে বের করে দিয়েছে। আমরা কোথাও আশ্রয় পাইনি। এই বিশাল মোটা গাছে ঘুমানো জায়গা আছে বলে এই গাছে আশ্রয় নিয়েছি।”
মিজান বা আবীর কিছু বলল না। তারা তৈরি হয়ে আছে। আক্রমণ এলে যেন ভয় দেখাতে পারে বা ওদের বিপদে ফেলে দিতে পারে। আবীর জানে কিভাবে ল্যং মারতে হয় বা কাবু করতে হয়।
পুরুষের টর্চের আলো নিভালো। মিজান বা আবীরের টর্চের আলোতে দেখছে ওদের। নিরীহ দুইজন মানুষ।
একেবারেই থমথমে পরিবেশ। বাইরে অল্প সময়ের জন্য সামান্য জোরে বাতাস বইতেই গাছের পাতাগুলো দুলে উঠল। বাতাস থামতেই মেয়েটি বলল, আজ আমাদের পেটে খাবার জুটেনি। বলতে পারেন, আল্লাহ এই পেট কেন বানিয়েছে? ক্ষিধা কেন লাগে? ও, আল্লাহ ক্ষিধা কেন লাগে?”
আবীরের চোখ বেয়ে পানি পরতে লাগল।
