মোঃ নোমান সরকার
শীতের সকাল। লোকমান বসে আছে বিলের ধারে। এই বিলে এক সময় অনেক মাছ ছিল। এখন নেই। ছেলেবেলা থেকেই এই বিলে মাছ মেরেছে সে। এখন মরা নদীর ছোঁয়া পেয়ে এই বিলটা প্রতিদিন লোকমান মরতে দেখেছে। সেই সাথে লোকমানের সংসারে অভাবও পাল্লা দিয়ে বেরেছে। অথচ দিন দিন সংসার বড় হচ্ছে।
