মোঃ নোমান সরকার

জ্ঞানী মানুষ প্রতিদিন উনাকে সকাল বিকাল দেখে যায়। কি কি লাগবে, তা এনে দিয়ে যায়। দুই দিন পরেই বুড়ি মা সুস্থ হলেন। সুস্থ হতেই তিনি ঘরের বারেন্দায় একটা আরাম কেদরায় হেলান দিয়ে বসে বই পড়তে লাগলেন সকাল বিকাল।
বলতে গেলে সেই দিন থেকে সারাদিন বই নিয়েই থাকেন তিনি। বুড়ি মা বাড়ির সামনের পথ দিয়ে আসা যাওয়ার পথের মানুষেরা সবাই তা কাছে বা দূর থেকে দেখতে লাগল। এভাবে প্রতিদিন বারান্দায় বসে বুড়ি মাকে বই পড়তে দেখে একজন একজন করে সবাই ভয়ে ভয়ে এলেন। কিন্তু কেউ কথা বললেন না। পাছে বুড়ি মায়ের কটু কথা যদি শুনতে হয়। তাই সেই পথের কাছ দিয়ে যেই যায়, সে বুড়ি মায়ের বারান্দার কাছে এসে কিছুক্ষন দাঁড়ায়। তারপর এমন চুপিচুপি এসেছিল,তেমন করে চলে যায়।
এভাবে অনেক দিন কেটে যাবার পর সবাই খেয়াল করল বুড়ি মা কাউকে কিছু বলেন না, কটু কথা তো দূরে থাক বিরক্ত হয়ে তাকায়ও না। সবাই এতে সাহস পেল। একে একে একজন দুইজন করে সবাই জানতে চাইলেন,‘বুড়িমা এই কয়দিন কোথায় ছিলেন? কেমন আছেন? কি করেন? কি পড়েন?’ প্রতিবারই বুড়ি মা সবাইকে অবাক করে দিয়ে হেসে উঠে অতি নরম গলায় সবাইকে জানিয়ে দিলেন, তিনি এখন বই পড়েন। বই পড়েন বলে ঠিক মতন কারো সাথে কথা বলতে পারছেন না। আর সবাইকে তিনি বই পড়তে বললেন। বার বার সবাইকে বলেন,’বই হচ্ছে বন্ধু।‘
সবাই বেশ অবাক হয়ে দেখল বুড়িমা এত টুকু রাগ করে কথা বলছে না। ধীরে ধীরে সবাই সেই কথা জেনে গেল। আর তাকে দেখতে মানুষ আসতে লাগল। আসতেই লাগল। কেউ ফল আনে তো, কেউ ফুল। শিশুরাও এল। কিশোর আর কিশোরীরাও।
শিশুদের দেখে বুড়িমা বলল, তোমরা আমার কাছে গল্প শুনবে? শিশুরা সবাই এক যোগে রাজী হয়ে গল্প শুনতে বসে পড়তে লাগল। বড়রা তো অবাক। আরে কি করে বুড়িমা বদলে গেল! বই এর এত ক্ষমতা! যে বুড়ি মাকে সবাই এড়িয়ে চলত, আজ তাকে কেবল শ্রদ্ধাই করতে ইচ্ছে করে। কত সুন্দর করেই না তিনি কথা বলেন! কত মুল্যবান কথা বলেন! কতই না গুরুত্বপূর্ণ! বই এর তাহলে এত ক্ষমতা! পড়তে হবে আমাদেরও, সবাই প্রতিজ্ঞা করে যে যার বাড়ি ফিরে।
বই পড়ে কি তাহলে বদলে যাওয়া যায়! কাছে বা বহু দূর থেকে মানুষ বুড়িমাকে বারেন্দায় বই পড়তে দেখেন আর ভাবেন। আর অবাক বিস্ময়ে মানুষগুলো দেখে তাদের অতি চেনা অসম্ভব রাগী বুড়িমা বই এর ছোঁয়ায় বদলে গেছে। তিনি গল্প বলছেন আর শিশুরা মনোযোগ দিয়ে গল্প শুনছে! তিনি হাসছেন, শিশুরাও।
আস্তে আস্তে বুড়ি মার নাম বদলে গেল। কেউ আর বুড়িমা বলে ডাকে না। এখন সবাই ডাকে গল্প মা বলে।
