ভূতের বাড়িতে চোর পর্ব ০১

মোঃ নোমান সরকার

 

অন্ধকার ঘরে ঢুকেই মানুষটার কেন যেন মনে হল, এই বাড়িতে কেউ নেই। শীতের গভীর রাতে একটা দোতালা বাড়ি দেখে সে বাড়ির সাথে লেগে থাকা গাছ বেয়ে দোতালায় উঠে এলো। ঢুকেছে জানালার গ্রিল ভেঙ্গে। খুব পাতলা ছিল জানালার গ্রিল, সামান্য চেষ্টায় ভেঙ্গে গেছে। তারপর একের পর এক জানালার লোহার গ্রিল ভেঙ্গে সে ভিতরে ঢুকে পরেছে এক সময়।

সে চুপচাপ দাঁড়িয়ে থাকল। তার দুই পা কাঁপছে। গলা শুকিয়ে কাঠ। বারবার ইচ্ছে করছে যেভাবে এসেছিল সেভাবে ফিরে যেতে। প্রবল অস্থিরতা তাকে এলোমেল করে দিচ্ছে।

এটি তার জীবনে প্রথম চুরি। গত এক সপ্তাহে সে অনেক ভেবেছে। কিন্তু বিকল্প কিছু খুঁজে পাচ্ছিল না। কোথাও কাজ যেন নেই তার জন্য। এই শহরে সে নতুন হলেও এই এক মাসে সাড়া শহর সে চোষে ফেলেছে। শহরের সব অলি গলিও যেন মুখস্ত হয়ে গেছে। সপ্তাহ খানিক আগে এক চায়ের দোকানে বসে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন চায়ের দোকানে ছোট্ট একটা টিভিতে সিনেমা চলছিল। সেখানেই নায়ককে চুরি করতে দেখে তার মনে হয়েছিল, এই কাজটি করলে কেমন হয়। নায়ক বাড়ির রান্না ঘর খুজে বের করে জানালার গ্রিল ভেঙ্গে ঢুকতেই তার মনে হল, সে এক কাজটি পারবে। তবে এ নিয়ে নিজেকে সে অনেক গালাগালিও করছিল। এত নিচে সে নামবে?

চলবে 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top