এক যে ছিল রাজা

মোঃ নোমান সরকার

বহুদিন আগের কথা । আমাদের দেশে এক রাজা ছিল । সবাই তাকে আনন্দের রাজা নামে ডাকত । রাজা যেমন ছিল রসিক তেমনি পেটুক । রাজা যেমন উচু লম্বা তেমনি ছিল তার ভুঁড়ি । সারাদিনই বলতে গেল খেতেন। রাজা হাঁটেন ,ভাবেন আর খান।

একদিন মধ্যরাতে রাজার ঘুম ভেঙ্গে গেল । তিনি অদ্ভুত এক স্বপ্ন দেখলেন । তিনি স্বপ্ন দেখেলেন , তিনি বিশাল একটা মিষ্টি খাচ্ছেন । মিষ্টিটা প্রায় তার সমান ! তিনি তার সমান বড় মিষ্টি টা অতান্ত আয়েশ করে খাচ্ছেন ! ঠিক তখনই ঘুমটা ভাঙ্গল। ঘুম ভেঙ্গে টের পেলেন খুব খিধে লেগেছে। তিনি রানীর ঘুম ভাঙ্গাবেন কিনা তা নিয়ে ভাবতে লাগলেন। কিন্তু খুব খিদেও লেগেছে। একটু ভেবে , তিনি খুব নরম আর নীচু গলায় রানীকে ডাকলেন।

রাজার নরম গলার ডাকে রানীর ঘুম ভাঙ্গল। রানী চিন্তিত গলায় বলে উঠল , ‘রাজা আপনার কি হয়েছে ‘? রাজা হেসে ফেলে রানীকে সহজ করল। বলল, ‘রানী খিধে পেয়েছ।”

রানী বলল, “কি খেতে ইচ্ছে করছে?”

রাজা জিনজির একটু ভাবল । তারপর নরম গলায় বলল , ” মিষ্টি।” একটু থেমে বলল , “সাথে পায়েস।”

রানী আনন্দ নিয়ে বলল, “রাজা খুব একটা সময় নিবে না।”

রানী উঠতে যাবে। রাজা তাকে থামিয়ে বসাল। স্বপ্নের কথা জানাল । রানী এত বড় মিষ্টির গল্প শুনে খিল খিল করে হেসে উঠল । সেই হাসিতে রাজার মন অনেক আনন্দে ভরে উঠল।

রানী হাই তুলতে তুলতে স্বর্ণের অতি কারুকাজ করা পালঙ্ক থেকে নামল । তারপর অনেকটা হেটে ঘরের বিশাল বড় জানালার কাছে এসে দাঁড়াল । আহ ! কি চমৎকার তারা ভরা রাতের আকাশ ! কয়েক মুহূর্ত আকাশটার দিকে তাকিয়ে রানী বুক ভরে শ্বাস টেনে নেয় । তারপর ধীর পায়ে ঘরের পূর্ব দিকটায় ছোট্ট একটা জানালার ধারে এসে দাঁড়াল । জানালার কাছে আছে প্রকাণ্ড তিনটা মোমবাতি । রানী তিনটা মোমবাতিতে আগুন ধরাল । তারপর কয়েক মুহূর্ত পরে বহু দূরে এক এক করে তিনটা মশালের আলো জ্বলে উঠতেই রানী লেখে পাঠালেন প্রকান্ড মিষ্টি বানানোর কথা এবং সাথে পায়েস। একটা দড়িতে কেউ একজন টেনে নিল সেই কাগজ। কাগজ দূরের রান্নাঘরে পৌছে যেতেই মধ্যখানের মশালটি নিভে গেল। মানে শুরু হতে যাচ্ছে রাজার জন্য প্রকান্ড মিষ্টি এবং সাথে পায়েস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top