বাবা রান্না পারে

মোঃ নোমান সরকার

বাবা ঘুমাচ্ছে। মিনু এসে বাবার পাশে বসে বাবার কাঁধে হাত রাখল। তাতেই ঘুম ভেঙ্গে গেলো বাবার।

বাবা চোখ মেলতে কষ্ট হচ্ছিল। বাবা মিনুর মাথায় হাত রেখে চোখ নাড়িয়ে জানতে চাইলো, কি?

মিনু বলল, আম্মু আমার উপর রাগ করেছে। বারান্দায় ফুল গাছে বেশি পানি দিয়ে দিয়েছি বলে রাগ করেছে। বলেছে, আজ কোন মজা বানিয়ে দিবে না।

বাবা উঠে বসল। বাবা আছে না। বলো কি খাবে? আচ্ছা আম্মু কোথায়?

বারান্দায় গাছ পরিস্কার করছে। গতকালের ঝড়ে একটা গাছ ব্যাথ্যা পেয়েছ তো। ওকে আদর করছে। টবও ভেঙ্গে গেছে বাবা। আম্মু এখন দেখেছে। আমি পানি দিচ্ছিলাম। পানি বেশি খেলে তো শরীর ভালো থাকে, বাবা। তাই আমি একটু বেশি পানি দিয়েছি।

ভালো করেছ।

আম্মু তাহলে রাগ হলো কেন?

রাগ হয়েছে কারন গাছের পানি দেওয়া একটা মাপ আছে। কম দিলেও হবে না, বেশি হলে হবে না। আমদের মতনই। আমরা যদি কম খাই, সেটা ভাল না। আমরা যদি বেশি খাই সেটাও ভালো না।

এমন কেন বাবা?

সব কিছুর পরিমিতের একটা ব্যাপার আছে। তাই কম খাওয়া যাবে না। আবার বেশি খাওয়া যাবে না।

তাহলে তো আম্মু রাগ হয়েছে, সেটা ঠিক আছে। রাগ হয়েছে বলেই তো আমি জানতে পারলাম।

হুম মা, শোন, শিখেছো কোথায় যেখানে তুমি বকা খেয়েছো। এখন তুমি যদি এটাতে মন খারাপ কর, তবে তো কিছু শিখবে না। আর যদি ভাব কেন বকা দিয়েছে, রাগ হয়েছে, এর কারন কি। তবে এক সময় তুমি ঠীকই জেনে যাবে সঠিক উত্তারটা।

হা বাবা হা।

ঠিক আম্মু তো ব্যস্ত। আম্মুর মনে কষ্ট পেয়েছে, সব গাছ তার ছেলেমেয়ের মতন।

আমি?

তুমি তো আমাদের আসমান থেকে আসা পরী। বলো, কি খাবে?

ডিমের হালুয়া। ডিমের হালুয়া খাবো, বাবা।

চলো। আজ আম্মুকে রান্নাঘরে ঢুকতেই দিব না। রান্না ঘর দখল করে নিব। ঠিক আছে?

ঠিক আছে বাবা। ঠি আছে।

বাবা, রাতে কি খাবো?

রাতে? রাতে! আচ্ছা রাতে আমরা আম্মুর সাথে আড়ি মিটিয়ে নিব। ঠীক আছে? ওকে চলো

বাবা হাড়ি বের করল।

বাবা এত বড় কেন হাড়ি?

তাই তো, এত বড় কি দরকার? কিন্তু এখন যদি রান্নাঘরে আরো হাড়ি খুঁজতে যাই । আম্মু টের পেয়ে যাবে। এটা তার রাজত্ব। রাণীর রাজত্বে ঝামেলা হলে রাণী কি মানবে?

না বাবা। জানো বাবা, আম্মু আমাকে কিছু শিখাতে চায় না। আজ তুমি শিখাবে। আমি বড় হয়ে তোমাদের এমন মজা করে রান্না করে খাওয়াব যে, তোমাকে অবাক হয়েই যাবে। বাবা? আমাকে শিখাও। কি কি দিচ্ছো?

বাবা ডিমগুল হাতে নিয়ে বলল, …………………

চিনি হচ্ছে চামচ।

…………………………………..।।

Scroll to Top