1
(১)
মেহমানকে দরজায় রেখে নোমান দেখছে ঘরের ভিতরের কাব্য। তামাশার তো কিছু নেই এখানে, তবুও সে বারবার দেখে।।
(২)
তৃষা নিয়ে তোমাকেই দেখি। আর বলি, আমি তোমার কোন উপহারই নিব না। নোমানের অভিমান সবকিছু মাটি করে দিবে, তবুও হেরে তো যাব না।।
(৩)
নোমানের মৃত্যুর পর ছায়াটার কি হবে, তা নিয়ে প্রায়ই সে ভাবে। দুপুরে সে যতবারই ছায়াটা দেখে, ততোবারই পাগলামী মাথায় আসে।।
