মোঃ নোমান সরকার

কোকিল বলল , “আমাদের এই এলাকায় যত পাখী ছিল ,আমি তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ! যদিও ইদানিং আমি আমার মা কে ছাড়া আর চড়ুইদের ছাড়া কাউকে দেখিনি। তারপরও আমি নিশ্চিত, আমি দেখতে কল্পনাতীত সুন্দর!”
কাক কোকিলের কথায় অনেক বিরক্ত হল। তারপরও অনেকখন কাক কোকিলকে চুপচাপ দেখতে লাগল।
কাকের কথায় কোকিলের মন অনেক খারাপ হয়ে গিয়ে ছিল। অসুন্দর কাক কি অদ্ভুত কথা বলে! সে নাকি সুন্দর না!
কোকিলের খুবই মন খারাপ হয়েছে। কাককে বলল, দেখোতো আমকে ভালো করে?” কোকিল দেখল কাক তাকে দেখছে। সে ভাবত শুরু করল, এবার নিশ্চয় ভালো করে দেখে , ঠিক করে বলবে! আর কি অদ্ভুত সুন্দর আমি! কি অপূর্ব সুন্দর চোখ! কি অপূর্ব সুন্দর ঠোট! কি অদ্ভুত সুন্দর তার ডানা ,আর ডানা মেলে ধরা ! সে আজ নিজেকে সে খুটিয়ে খুটিয়ে দেখেছে নিজেকে।
কাক কয়েক পা কোকিলের সামনে এগিয়ে এল। কাক আনন্দহীন গলায় বলল, “আমি তো বলিনি, তুমি অসুন্দর। কিন্তু তুমি ততো সুন্দর নও। তোমার চেয়ে ঢের সুন্দর পাখিদের আমি দেখি প্রতিদিন। তাদের কাছে তুমি মোটামুটি সুন্দর বলা যায়!
কোকিল বলল, “এই সব তুমি কি বলছো? তুমি ঠিক আছো তো?”
কাক হাসল। হেসে বলল,”সে কথা যাক ,তুমি ছোট একটা পাখী, সুন্দর নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন! সুন্দরে কি এসে যায়, এতো একটা ফালতু বিষয়! যদি তোমার কথা আর আচরণ ভালো না হয়। সুন্দর দিয়ে কি হবে বলতো?”
কোকিল অস্থির গলায় বলল, “কাক তুমি কি আমাকে খেপাচ্ছ?”
কাক অবাক হয়ে বলল,”কেন কেন, তোমাকে খেপাতে যাব কেন?”
কোকিল রাগ আর অভিমান মিশানো স্বরে বলল ,”বাহ রে ,তুমি যে ভুল বকে যাচ্ছ !”
কাক ডানে বামে তাকিয়ে বলল, “আমি! আমি তো তোমকে অসুন্দর বলে গাল দেইনি। আর ভুল বা কি বললাম!”
কোকিল ভারী গলায় বলল,”তুমি আমাকে অপমান করছো! আর আমি তোমাকে শুরুতে বলেছিলাম, একটু দূরে গিয়ে বসো , কি বিচ্ছিরি দেখতে! এটা বলাতে কি তুমি যা ইচ্ছে তাই বলছ আমাকে?”
কাক গম্ভীর গলায় বলল , “না তো। তবে শব্দ উচ্চারণে সতর্ক থাকা ভালো। বিচ্ছিরি শব্দটার চেয়ে অসুন্দর শব্দটা অনেক শুনতে ভালো লাগে। বিচ্ছিরি শব্দটা বড় শক্ত। আমাকে অসুন্দর বললেই হত।”
‘কাকের কথায় কোকিল লজ্জা পেল । সে অনুতপ্ত গলায় বলল, “তোমাকে আঘাত দেবার জন্য আমি দুঃখিত!”

কাকটা এবার হেসে ফেলে বলল , “আচ্ছা এবার বল ,তুমি উড়তে পার কেমন ‘?
“এই দুইদিনে দেখলাম ভাল উড়তে পারছি।”
কাক বলল, ‘ছোটদের বেশি দূরে যেতে নাই । তবুও তুমি আমার সাথে যেতে পার । যেখানে গেলে তোমার সুন্দর আর অসুন্দর নিয়ে ভুলটা ভাঙ্গবে ‘।
কোকিল বিস্ময়ের সাথে বলল,”সত্যি কি তুমি বলতে চাচ্ছ ,আমি তেমন সুন্দর নই ।”
কাক হেসে বলল ,আমি উড়ে যাচ্ছিলাম। তোমার অসম্ভব সুন্দর গলার স্বর শুনে এই ডালে বসেছিলাম।”
একটু থামল কাক। যেন কিসব ভাব। তারপর তেমনি হেসে বলল, চল, এই দুই গ্রাম পরে একটা জঙ্গল আছে। সেখানে তোমার উত্তর আছে।
কোকিল অবাক গলায় বলল, “উত্তর!”
কাক বলল, “যদি সাহস কর ,তবে আমার পিছু নিতে পার।” এই বলে কাক উড়ে গেল। কোকিল এক মুহূর্ত কিসব ভাবল। তারপর উড়ে গেল কাকের পিছু পিছু।
তখন বিকাল । যখন ওরা জঙ্গলে পৌছাল। কোকিল বিস্ময়ে আর মুগ্ধতার সাথে দেখল, কত বিচিত্র সব ছোট বড় পাখী! কি অবিশ্বাস্য সুন্দর সুন্দর রং তাদের! কি অপূর্ব সুন্দর সুন্দর সেই সব পাখী! আর নানান ধরনের ছোট বড় অসংখ্য গাছ। হতভাগা দুষ্ট মানুষ কি জানে এই গাছের কথা! জানলে তো সর্বনাশ! এই ভাবনাটা ভাবল বটে তবে জঙ্গলের সৌন্দর্য ওকে ভাসিয়ে নিয়ে গেল কয়েক মুহূর্ত পরেই।
সন্ধ্যা নেমে এল। জঙ্গলের একটা গাছে কোকিল আর কাক আশ্রয় নিয়েছে। অচেনা জায়গার অন্ধকার কোকিলকে ভীত করতে পারেনি । তার মাথায় অনেক প্রশ্ন আর বিস্ময় নড়েচড়ে বেড়াতে লাগল!
কোকিল চিন্তার জগতে ডুবে গেল । ভাবতে ভাবতে সে যেন হঠাৎ করে আবিস্কার করল। আমি সুন্দর , কি অসুন্দর, এসব ভাবনায় কি আসে যায! আমি তো আমাকে বানাইনি! যা কিছু আমার বলে এতদিন ভেবেছি তাতো আসলে আমার নয়। কেবল আমার কথা , কাজ আর আচরণ ছাড়া !
কোকিল ভাবেই চলেছে। কাক দেখতে কতইনা অসুন্দর। অথচ সুন্দর করে কথা বলে। তবে তো সে ভালো। সে ভালো আমার চেয়ে। কারন আমি অসুন্দর করে ভাবি বা ভেবেছি এতদিন! বাজে বাজে শব্দে কথা বলি বা রেগে কথা বলি!
অন্ধকারে কাক প্রশ্ন করল , ” তুমি কি ভয় পাচ্ছ?”
কোকিল অন্ধকারে কাক কে দেখতে পেল না। সে মৃদু হেসে বলল , “না । ভয় কিসের! আমি ভাবছি ,আমি কি বোকা ছিলাম যে নিজেকে নিয়েই ভাবতে শিখেছিলাম। আমি আজ জেনেছি , নিজের দেখার মধ্যে কোন আনন্দ নেই।”
কাক হেসে বলল , বাহ্যিক সৌন্দর্য হচ্ছে সৃষ্টকর্তার দান। আর অন্তরের সৌন্দর্য নিজের ! বাহ্যিক সৌন্দর্য নিয়ে বড়াই করার কিছু নেই।
কোকিল বলল, “আমি আসলে এভাবে আগে কখনো ভাবিনি। তোমাকে ধন্যবাদ।”
কাক সেই কথায় হেসে বলল,”এই যে তুমি সুন্দর সুন্দর পাখি দেখছ, তার মধ্যে বয়স্ক পাখিগুলোও খুব ভালো করে দেখবে। বয়স তাদের সৌন্দর্য কেড়ে নিয়েছে। তেমনি এক সময় তোমার সৌন্দর্যও কেড়ে নিবে। কিন্তু মনের যে শিক্ষা বা জ্ঞান তা কেউই কেড়ে নিতে পারবে না।”
কোকিল চাপা গলায় বলল, আমি বুঝতে পেরেছি!”
একটু থমে কাক বলল , ‘এই যে বিশাল পৃথিবী তা আমাকে সব সময় জানায় , এসো, দেখ, উপভোগ কর এই পৃথিবীর যত দুঃখ আর আনন্দগুলো ! তাই নিজের কথা নিয়ে পড়ে না থেকে উপরের আকাশটাকে মন ভরে দেখো!”
