তাজমহল থেকে সিংহীমহল ০২

মোঃ নোমান সরকার

শিয়াল বলল,”আমিও তো যাচ্ছি আপনার সাথে। আমাকে বিশ্বাস করুন, আমার সাথে আসুন। যে পুকুরটা দেখছেন এর মধ্যখানে কোন পানি নেই। সত্যি এর মধ্যখানে কোন পানি নেই। দেখবার মতন একটা জায়গা বটে। সেই জায়গাটায় তৈরি হচ্ছে সিংহীমহল। সব শ্রমিক পানির নীচে কাজ করছে। অথচ ওদের শরীরে পানি স্পর্শ করছে না। টেকনল্যাজি আমাদের কোথায় নিয়ে গেছে! আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন।”

শিয়াল বিশাল একটা গাছ পানিতে আগেই ফেলে রেখেছিল। হাতিগুলো দিয়ে বড় একটা গাছ পানিতে ফেলে রেখেছিল।

শিয়াল বলল,”চলুন আমরা এগিয়ে যাই।”

সিংহ অবিশ্বাস নিয়ে শিয়ালের দিকে তাকাতেই শিয়াল বলল, “এই পড়ে থাকা গাছের শেষ পান্তে গেলেই  দেখবেন তাজমহলের চেয়েও আরো বেশি সুন্দর হচ্ছে সিংহমহল। দূর থেকে দেখে মনে হবে, পানির নীচে থেকে এই সুন্দর একটা ভবন উঠছে। আর আমি তো আপনাকে বলেছি পুকুরের মধ্য অংশে ওখানে কোন পানি নেই। পুকুরের ঠিক মধ্যখানে আমদের সিংহীমহল!                                            

                                                               এই কথা বলে শিয়াল আবার তাজমহলের ছবিটা দেখিয়ে বলল, “এর চেয়েও অনেক অনেক সুন্দর হবে আমাদের সিংহীমহল।”

সিংহ মুগ্ধ চোখে তাজমহলের ছবিটার দিকে তাকাল। প্রচন্ড আনন্দ তাকে অস্থির করে তুলেছে। মনের আনন্দে পানিতে শুয়ে থাকা গাছটার উপর হেঁটে এগিয়ে গেল। পিছনে শিয়াল। সিংহের মনে হল না, সে তো সাঁতার জানে না।

শিয়াল সিংহের কাছে এসে বলল, “আমরা এমন একটা বিল্ডিং বানাতে যাচ্ছি যা দেখতে মানুষও আসবে। আপনি ভয় পাবেন না। আমার প্রতি বিশ্বাস রাখুন।”

সিংহ আর শিয়াল আরো এগিয়ে যেতেই শিয়াল বলল, “আমরা প্রায় চলে এসেছি। আর একটু এগিয়ে গেলেই গাছটা দুলতে থাকবে। আর আস্তে আস্তে নীচে নামতে থাকবে। তখন আপনার মনে হবে আপনি পড়ে যাচ্ছেন। টেকনল্যাজির কি চমক। প্রজারা দেখছে আমাদের, তাই সাহসী রাজা আপনি ভয় পাবেন না। চিৎকার করে লজ্জায় পড়বেন না। এটা নিয়ে আবার দুশ্চিন্ত করবেন না। আপনি আমাদের সাহসী রাজা।”

সিংহ পিছনে তাকালো। বনের প্রায় সব প্রাণী দাঁড়িয়ে। কারো মুখে শব্দ নেই। সবাই অবাক হয়ে তাকে দেখছে।

আরো কিছুটা এগিয়ে গিয়ে পিছনে থাকা শিয়াল বলল,’এই সিংহীমহলের নীচের অংশের অপূর্ব কারুকাজ আপনি একা একা দেখবেন? আচ্ছা আচ্ছা, সেই ভালো। আমার মনে হয় সেই ভালো হবে, একা উপভোগের মজাই আলাদা। । দেখবেন আর আর মুদ্ধ হতে থাকবেন। সেটাই ভালো হবে।’ বলেই তাজমহলের ছবিটা আবার দেখাল সিংহকে।

সিংহ মুদ্ধ চোখে তাজমহল দেখল আবার। সে যে পানির উপরে একটা ভাসমান গাছের উপর দাঁড়িয়ে সেটা ভুলে যাচ্ছে বারবার। তার ভিতরে কোন সন্দেহ দানা বাঁধল না।

শিয়াল খুবই বিনয়ের সাথে বলল,”রাজা আপনার দেখা শেষ হতেই আমাকে ডাকবেন। আমি আপনাকে আবার নিয়ে ফিরে আসব।”এই কথা বলে ধীর পায়ে শিয়াল গাছের ডাল থেকে সরে এলো। ফিরে এল পুকুরের পাড়ে।

কি ঘটছে জানতে প্রাণীরা শিয়ালকে ঘিরে ধরল। শিয়াল ঘাড় ঘুরিয়ে সিংহকে দেখল। সিংহ এখন কি তাকে শুনতে পারবে? শিয়াল উঁচু গলায় বলল সব প্রাণীদের উদ্দেশে, সিংহীমহল তৈরি হয়ে গেছে পানির নীচে। আমাদের রাজা যাচ্ছে সিংহীমহলে। সেখানেই রাজা থাকবেন। রাজা ফিরবেন এক যুগ পরে। এই এক যুগে তোমাদের আর কর দিতে হবে না। তিনি ফিরে এলে আবার কর নিতে শুরু করবেন। সেই কথা তিনি আমাকে বলে গেছেন।”                                                                                                                         শিয়াল দেখল এই কথা শুনতে পেয়ে সব প্রাণী আনন্দে আত্মহারা হয়ে গেছে। সে বুঝতে পারল, করের বোঝা থেকে মুক্তি পেয়ে তারা যেন নিজেদের মুক্ত মনে করছে।

শিয়াল বলল, “তোমাদের এর আগেও জানিয়েছি, এই পুকুরের মধ্যখানেই সিংহী মহল আর ওখানে পানি নেই। তোমরা এখন গাছটাকে ঝাঁকাতে শুরু করতেই সিংহ লাফিয়ে নামতে পারবে ওখানে। খুবই উঁচু মানের টেকনোল্যজি কাজ লাগানো হয়েছে।”

শিয়াল ঘাড় ঘুরিয়ে সিংহকে দেখল। সিংহ পিছনে ফিরে তাকাচ্ছে বারবার।এখনি পড়েই হয়ত যাবে। তবুও সে খুবই আনন্দ মাখা গলায় বলল, “সিংহ পৌছে গেছে সিংহী মহলে! তোমরা সবাই এক যোগে ঝাঁকাতে শুরু কর। তবেই তিনি সিংহী মহলে নামবেন।”

শিয়ালের এই কথা শেষ হতেই সব প্রাণীরা এক যোগে ঝাঁকাতে লাগল পানিতে পড়ে থাকা গাছটা। আর এতেই সিংহ পানিতে পরে গেল।

সিংহীমহল দেখবার নেশায় ডুবে ছিল সিংহ। তাই সে প্রথমে গাছের ঢালের ঝাঁকুনিতে ভয় পায়নি। কিন্তু  যখন ঝাঁকি প্রবল হয়ে পানিতে পরে যেতে যেতে সে বিস্মিত হল। টেকনোলজি কিছু নয়, সে তাকিয়ে দেখল তার প্রজারাই গাছের ডাল ধরে ঝাঁকি দিচ্ছে। যেন বিশ্বাসই হচ্ছে না বিষয়টি! সে পানিতে পরতেই সবকিছু পরিস্কার বুঝে গেল।

শিয়ালের প্রলোভন দেখানো প্রতিটি কথা তার মনে হল। মনে হল, শিয়ালের কথা শুনে সে সরল ভাবে বিশ্বাস করেছিল। আজ তার পরিনতি ভোগ করতে হচ্ছে। কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করতে নেই।

শিয়াল যেভাবে তাকে বোকা বানিয়েছে তেমনি প্রজাদের বোকা বানিয়েছে বলে তারা সবাই মিলে গাছের ঢাল ঝাঁকাচ্ছে। নিজের ভাগ্যের পরিনতি দেখে তার নিজের জন্য দুঃখ হল। দুঃখ হল তার উচ্চাকাঙ্খার জন্য। প্রজাদের প্রচন্ড কষ্টের কথা ভেবলেন, তিনি কি কঠিন কষ্টগুলো দিয়েছেন করের বোঝা চাপিয়ে, হায়! হায়, হায়! হয় হয়রে হায়!

যথেষ্ট অনুসন্ধান না করে সরল ভাবে বিশ্বাস করাটা যে অনেক ভুল। আহ! চট করে শিয়ালের কথায় বিশ্বাসের পরিনতি আর আর এত নির্মমই হয়, আজ এই বাস্তবতা বুঝতে পারল।

কোন বড় ভুলের দ্বিতীয় সুযোগ হয় না। কঠিন পরিনতিই হয়। তাই ভেবে যারা কাজ করে তাদের চট করে কেউ ঠকাতে পারে না।

সিংহ ডুবে যেতে যেতে প্রজাদের প্রতি করের জুলুমের কথা ভেবে চুপ করে রইল। যে বুঝে গেল শিয়াল তাকে হত্যা করতেই এখানে নিয়ে এসেছে। এখন যতই চেঁচাক, কাজ হবে না। এত দূর থেকে কেউ তাকে শুনতে পারবে না। তাই সে চারদিকে তাকিয়ে চিৎকার করল না। সে তাকিয়ে কেবল দেখে নিল তার দুখী প্রজাদের। সাঁতার না জানায় একটু পরেই পানিতেই ডুবে মরে গেল সিংহ।

সিংহ ডুবে যেতেই শিয়াল সবাইকে ডেকে বলল, .”সিংহ সিংহীমহলের ভিতরে চলে গেছে। এই পুকুরের মধ্যখানে কোন পানি নেই, সেখানেই সিংহীমহলটা।”

পুকুরের চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকা বনের কেউ বিশ্বাস করল , আবার কেউ করল না। কিন্তু প্রতি মাসে করের বোঝা থেকে এক যুগের জন্য মুক্তি পেয়েছে বলে সবাই খুশিতে নাচতে লাগল। নাচতেই লাগল।

শিয়াল তখন খুব জোরে বলল, “সিংহ যাবার আগে এক যুগের জন্য আমাকে রাজ্য পরিচয়ালনার দায়িত্ব দিয়ে গেছে। তোমাদের কি কোন আপত্তি আছে?”

সিংহের অত্যাচার থেকে এক যুগের জন্য মুক্তি পেয়ে সবাই এক সাথে বলে উঠল,”আমাদের কোন আপত্তি নেই। তুমি যদি এক যুগের বেশিও থাক, তাতেও আমাদের আপত্তি নেই।”

সেই থেকে সেই বনের রাজা শিয়াল।

Scroll to Top