মোঃ নোমান সরকার (ফেইজবুক October 29, 2015)

“দরজার ওপাশে অনেকগুলো মিথ্যা লুকিয়ে আছে। আমি এপাশে দাঁড়িয়ে আর দরজায় আছে আমার হাত। হাত বাড়ালেই ওপাশে যাওয়া যায়। কিন্তু যে মিথ্যাগুলোকে আমি বুঝি, তাই-ই বা কী করে ছুঁয়ে দেখি! আমি অস্থির হয়ে বারবার দরজার দিকে তাকাই। দরজা—সে যেন আশ্চর্য এক দেয়াল হয়ে দাঁড়িয়ে। জীবন আসলে কেমন! যা দেখি তা বিশ্বাস করি না, আবার যা বিশ্বাস করি তার কাছে যাই না!”
(ফেইজবুকে নানান সময়ে লিখে গেছি। এখন মনে হয়, যদি সেখান থেকে কখনো হারিয়ে যায় এই লেখাগুলো বা অনেক আগের লেখাগুলো হয়ত কারো মনেই থাকবে না। তাই আমার আমিকে নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনাদের পরম মমতার ছোঁয়া থাকুক আমার লেখাগুলোর সাথে। )
