খাদ্য আর দুষ্ট খাদ্য

মোঃ নোমান সরকার

“তুমি কি আমলকী খাও?”

“না চাচ্চু! এএ্য খাবার আমি খাই না। শিশুরা এমন খাবার খায় না।”

“তার মানে তুমি করল্লাও খাও না? আমি ভেবেছিলাম, তুমি খুবই বুদ্ধিমান।”

“এএ্য খাবারগুলোর নাম বাদ দিয়ে তুমি ভালো খাবারের নাম বলো, চাচ্চু।”

“ভালো খাবারগুলো কি!”

“মিমি, চকলেট, আইসক্রিম………।”

“থামো থামো। আমি তোমাকে বলব না, তুমি এই সব খাদ্য খাবার খেও না। কারন এটা তুমি। না বললেও দুষ্ট খাদ্যগুলোই তুমি তো খাবেই। তাই না আরভীন?”

আরভীন হাহাহা করে হেসে ফললো।

“শোন চাচ্চু, দুষ্ট খাদ্যের পাশাপাশি আমাদের ভালো খাদ্য খেতে হবে। এক সময় দেখবে দুষ্ট খাদ্যের আর তোমাকে টানবে না। দেশি ফল খেতে হবে। প্রচুর সবজি খেতে হবে।”

“চাচ্চু, দেশি ফল? দেশি ফল তো সব টক টাইপের। পচা।”

“হুম,পচা। শোন বালক, মহান আল্লাহ যেখানে যেমন মানুষ পাঠিয়েছেন, সেখানে তেমন ফল পাঠিয়েছেন। আমি আরো সোজা করে বলি, মহান আল্লাহ যেখানে যে ফলের ফলন হতে দিয়েছে, সেই ফল সেই এলাকা বা দেশের মানুষের জন্য যথেষ্ট ভালো। সেরা। আমাদের দেশের মানুষের জন্য টক খাবার খুব দরকার বলেই এখানে এমন টক ফল মহান আল্লাহ পাঠিয়েছেন। কিছু বুঝলে?”

হুম চাচ্চু, বুঝেছি। আমি বুঝেছি কিন্তু চাচ্চু আমার দেশি ফল ভালো লাগে না। বিদেশী ফলই তো ভালো।

গুগুলে সার্চ দিয়ে দেখো, আমলকীতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি ভিটামিন সি থাকে। তাই প্রতিদিন ১/২ আমলকী যথেষ্ট। এবার বুদ্ধির খেলায় এসো। ভেবে দেখো কোনটা খেলে তোমার আগামীকালের দিনটি ভালো যাবে? শরীর শক্তিশালী হবে? শরীর হচ্ছে তোমার সবচেয়ে ভাল বন্ধু, প্রিয় বন্ধু। তাকে ভালো রাখো, সেও তোমাকে ভালো রাখবে। আর জানতো, ভালোর সাথে থাকলে ভালোই হয়। আমলকীকে অবহেলা করো না, কেমন।

Scroll to Top