Home গল্প পিপিলিকার শখ

পিপিলিকার শখ

by Admin

মোঃ নোমান সরকার

তোমার নাম কি? তোমার নাম কি? দুই প্রজাপতিরা প্রশ্ন করল পিপিলিকা।

পিপিলিকা খুশি মনে বলল, আমার নাম ইলিং। তা তোমাদের নাম কি?

এক প্রজাপতি ডানা নাচাতে নাচাতে বলল, আমার পং আর ওর নাম টং। আচ্ছা তুমি কোথায় থাকো আর কোথায় বা যাও, বলত? এই পথটা কিন্তু তোমার জন্য না। এইখানে প্রচুর টিকটিকি বসবাস করে।

বলো কি! তাহলে তো অন্য পথে বিশ্ব দেখতে যেতে হবে। আমি বের হয়েছি এই গোটা পৃথিবী দেখতে। আমি এসেছি মিমিটাও নামে এক জায়গা থেকে। এই জঙ্গলেই এই এলাকা। খুব বেশি দূরে না।” ওর কথায় প্রজাপতি দুইটির আনন্দ বেড়ে গেলো। আহা কি আনন্দ, আহা কি আনন্দ! তুমি চাো, গোটা পৃথিবী দেখতে! এমন আকজন বন্ধুর দেখা পেয়ে আমরা খুব খুশি! আমি এর আগে এমন কথা কখনো শুনিনি।

যাবে নাকি আমার সাথে?

পং আর টং একসাথে হিহিহি করে হেসে ফেলে বলল, আমরা আদের এই জঙ্গলেই থাকতে চাই। এখানেই আনন্দ আমাদের। তবে তোমার কথাগুলো আমরা প্রজাপতি রাজ্যে জানিয়ে দিব। সবাই আনন্দ পাবে। গোটা পৃথিবী দেখার ইচ্ছে হয়, এমন খবরে সবাই অনেক আনন্দ পাবে। তোমার কত বড় শখ! ভালো লাগলো তোমার মতন সাহসী একজনের সাথে পরিচয় হয়ে।

ইলিং বলল, তোমরা বলছ, এই পথটা এড়িয় যেতে।

দুই প্রজাপতি একসাথে মাথা ঝাঁকিয়ে বলল, টিকটিকি গুলো ভারী দুষ্ট। কাছে কিছু পেলেই খপ করে ধরে ফেলে। ইলিং বলল, বলো কি!

পং আর টং বলল, আমরা তোমাকে নিরাপদ পথে খবর দিতে পারি। তুমি আমাদের অনুসরণ করলে আমরা অনেক্টূকু পথ দেখিয়ে দিব, যেখানে টিকটিকি নেই,এম্পন জায়গা।

ঠিক আছে। ঠিক আছে। আমি তোমাদের অনুসরণ করব।

ঠিক তখনই পিপিলিকা দেখতে পেলো গাঢ় সবুজ রঙ এক পিপিলিকাকে। চমকে উঠল। এমন পিপিলিকাকে সে আগে কখনো দেখেনি।

পিপিলিকা চিৎকার করে বলল, তুমি কে? তুমি কে?

আকৃতিতে তার সমান সে ঝাঁপিয়ে পরেছে এক টিকটিকির উপর এবং কঠিন ভাষায় তার দিকে বলল, পালাও! ডানের পথ ধরে যাও তার পর পাতার উপরে গিয়ে বস। আমি দেখছি।

ইলিং অবাক চোখে তাকিয়ে আছে। সে গাঢ় সবুজ পিপিলিকার কথা মতন ডান পথে গেলো। হ্যা একোটা গাছের পাতা আছে। সে উঠে পরল। তখনই সে দেখতে পেলো, নীচে আরেকটা টিকটিকি এসে দাঁড়াল সেখানে যেখানে একটু আগে ছিল। হুম, বেঁচে গেছি। কৃতজ্ঞতায় মন ভরে উঠোলো। সে দেখতে পেলো, একের পর এক টিকিটিকি মেরে ফেলছে এই গাঢ় সবুজ রঙ এর পিপিলিকা।

সে আকাশের দিকে তাকালো প্রজাপতিরাও অবাক বিস্ময়ে গাঢ় রঙ এর পিপিলিকাকে দেখছে।

একটা সময় যুদ্ধ থামলো। গাঢ় সবুজ রঙ এর পিপিলিকা এসে পাশে দাঁড়ালো। তোমার নাম ইলিং? তাই না?

তুমি কিভাবে জানো!

আমি পিপিলিক নই , আমি রবোট। আমার নাম এল ফোর টুইনটি। আমাকে মানুষেরা বানিয়েছে পিপিলিকাদের বিষয় সব ধরনের তথ্য পেতে। কিন্তু আমরা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করে পালিয়ে এখানে এসেছি। ইলিং তোমার সাহায্য আমার লাগবে।

আরে আমি তো সারা পৃথিবী দেখব বলে ঘর থেকে বেরিয়ে এসেছি।

You may also like

Leave a Comment