Home গল্প এক যে ছিল ভূত

এক যে ছিল ভূত

by Admin

বিকালের মধ্যেই পৌছে যাবার কথা। কিন্তু রাস্ত খারাপ হওয়ায় সন্ধ্যা হয়ে এলো গ্রামে পৌছাতে। ঝুপ করেই সন্ধ্যাটা নেমেছে, সাথে শীত। বাতাসের জন্য শীতটাকে প্রবল মনে হচ্ছে।

এই বাসায় এই প্রথম আসা। আমার বন্ধু মুন্নার গ্রামের বাড়ি। আগে আসিনি। এসেই বিপদে খবর জানা হলো। মুন্না আমাকে একা রেখে তার আত্নীয়কে নিয়ে গেছে সদর হাসপাতালে।

আমরা আজ সকালে ওদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম।
হঠাত করে আমার কাছে সব যেন বদলে যেতে শুরু করল। আনন্দের খোঁজে এত দূর আসা। কিন্তু মুন্নার আত্মীয়র অসুস্থতায় সব বদলে গেলো। মন খারাপ করে লাভ নেই। আমি নিজেকে বুঝিয়ে মানিয়ে নিয়েছি।

আমি হাই তুলতে তুলতে টেবিলে রাখা লেবটপ অন করতেই মনে হলো, ঘরে আমি একা নই। আমি ঘুরে তাকালাম, চারদিক ভালো করে চোখ বুলালাম।


খানিক খন চুপ করে থাকলাম। এমন মনে হবার কারন কি হতে পারে? আমি বিরক্ত হলাম। অনেক দিন পর গ্রামে এসেছি। যদিও বিদ্যুৎ আছে। পাকা বাড়ি। ভারী আসবাব পত্র। খুব সুন্দর করে সাজানো। ঘরের ভিতর থেকে বোঝার উপায় নেই এটা গ্রামের বাড়ি।


অনিচ্ছা সত্ত্বেও ওয়াস রুমের আলো জ্বালালাম। ঘরে এখন খাটের নীচ দেখা বাকী। আমি নিজেকে ধমক দিলাম। কি অসভ্যতা! কৈশোরে গল্পে এমন কাহিনী পড়েছি। হাসি পেলো। দারুণ অভিজ্ঞতা!


আমি ইউটিউবে একটা টাইম ট্রভলের ভালো কি সিনেমা এসেছে দেখতে লাগলাম। খুট করে শব্দ হল। মনে হল আমার কাছেই শব্দটা হল। ইদুর নিশ্চয়ই। আমি আবার শব্দের উৎস খুজলাম। তখনই আমার ঘাড়ের কাছে দীর্ঘশ্বাসের শব্দ পেলাম। আমি আঁতকে লাফিয়ে সরে গেলাম।

You may also like

Leave a Comment