পরীদের দেশে

মোঃ নোমান সরকার

নীল পরীর ভারি মন খারাপ। সাদা পরীর সাথে সে আড়ি নিয়েছিল। এরপর থেকে সাদা পরীর দেখা নেই। তাকে দেখতেও ইচ্ছে করে না! নীল পরী ঠিক করল,এর পর আর কখনো কারো সাথে আড়ি নিবে না।

কেউ দেখতে না এলে এত কষ্ট হয়, এটা আগে জানত না। নীল পরী আড়ি নিবার আগে বলেছিল, তুমি দুষ্ট! আমি আর কথাই বলব না। আহ! এমন কথায় সাদা পরীর মনে অনেক কষ্ট পেয়েছে, এটা তখন সে বুঝতে না পারলেও এখন বুঝেছে।

নীল পরী জোরে জোরে বলে উঠল। উহু। আর কখনো কাউকে কষ্ট দিয়ে কথাও বলব না।

সাথে সাথে সাদা পরীর দেখা মিলল।

নীল পরী চোখ বড় বড় করে বলল, তুমি কোথায় ছিলে!

সাদা পরী হেসে বলল, আমিত ও পাশেই ছিলাম। তুমি আমার বন্ধু না।

আমার ভুল হয়ে গেছে, তোমাকে দুষ্ট বলে বকা দিয়েছি। আমি সরি।

সাদা পরী বলল, তুমি আড়ি নিবার পর ভেবেছিলাম, যতদিন তুমি নিজের ভুল না বুঝতে পারবে, আমি ততোদিন অদৃশ্য হয়ে তোমার পাশে থাকব। তুমি আমাকে যদি খুজে বাড়াও তবুও দেখা দিব না।

নীল পরী বলল, কাউকে কষ্ট দেওয়াটাই অন্যায়। আর হবে না।

দুই পরী হেসে উঠলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top