কাঁঠালের বিচির ভর্তা

উপকরণঃ

১। কাঁঠালের বিচি ২০টা

২। কাঁচা মরিচ/ শুকনা মরিচ ৩/৪টা

৩। আদা ১/২ চা চামচ

৪। পিয়াজ ৫টা (মাঝারি)

৫। লবন পরিমান মত

৬। সরিষার তেল পরিমান মত

প্রস্তুত প্রনালীঃ

১। প্রথমে কাঁঠালের বিচিগুলো ছিলে সিদ্ধ করে নিতে হবে।

২। কড়াই এ সরিষার তেল অল্প পরিমান দিয়ে কাঁচা/শুকনা মরিচ ভেঁজে তুলে রাখতে হবে।

৩। ঐ তেলের মধ্যে পিয়াজ আর আদা হাল্কা করে ভেঁজে নিতে হবে।

৪। পাটায় বিচিগুলো বেঁটে নিতে হবে।

৫। পিয়াজ+আদা ভাজা+মরিচ+ লবন একসাথে হাল্কা করে বেঁটে বিচিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু কাঁঠালের বিচির ভর্তা!

টিপসঃ

কাঁঠালের বিচিতে প্রচুর পরিমান আয়রন আছে। যা কিনা রক্ত বৃদ্ধিতে সহয়তা করে এবং হজমে সাহায্য করে।

(খুরশিদা আলম)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top