মোঃ নোমান সরকার

শিয়াল ভয় পাওয়া গলায় বলল, ‘এই পথে এক বিশাল হাতি এসেছে পাশের বন থেকে। সে বলে কিনা, আমি হব এই বনের রাজা। সিংহকে পেলে ওকে এমন আছার দিব। সে মরেই যাবে। তখন আমি হব এই বনের রাজা। পাগলের মতন যাকে পাচ্ছে, তাকেই সে এমন কথাগুলো শুনাচ্ছে।’
সিংহ আরেকটা হুংকার দিল,’ কি এই কথা বলেছে!’
শিয়াল বলল,’রাজা মশাই,আমি এই জন্যই এই কথা বলতেই চাইনি। আর পাগলে এমন অনেক কথাই বলে বেড়ায়। থাক রাজা, আমরা এই পথ বাদ দেই। চলুন ঘোড়ার বাবুকে আগে দেখে আসি।’
সিংহ বলল, ‘না চল আমার সাথে। আমি তোমার সেই বিশাল হাতি আর তার ক্ষমতা দেখব। এত বড় সাহস আমার বনে এসে বনের রাজা হতে চায়।’

দুইজনই ছুটল। তারপর শিয়াল একটা সরু খাল পাড়ের কাছাকাছি এসে থামল। থেমেই শিয়াল সিংহকে দূরে বিশাল হাতিটাকে দেখিয়ে বলল, রাজা মশাই ঐ যে দূরে বিশাল হাতিটা পানি পান করছে , সে আজ সকালে এখানে যাকে পেয়েছে বলেছে ,তাকে যেন সবাই রাজা মানে। এখন থেকে সেই বনের রাজা।’
সিংহ একটা হুংকার দিয়ে প্রচন্ড বেগে ছুটে গেল বিশাল হাতিটার দিকে। গিয়ে হাতির পিঠে উঠল এক লাফে। তারপর বড় একটা কামড় বসিয়ে দিল।
হাতিটা মনেরা আনন্দে ঘাস খাচ্ছিল। হঠাত এমন ঘটনায় চমকে উঠেছে। সিংহ যখন পিছন থেকে পিঠে উঠে কামড় বসাল। তখন প্রচন্ড ব্যাথায় সে কাকিয়ে উঠে শুর দিয়ে সিংহকে ধরার চেষ্টা করতেই পেয়েও গেল। আর পেছিয়েই ছুড়ে ফেলে দিল সিংহটাকে। সিংহ উড়ে গিয়ে অনেক দূরে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ল।
সিংহ গাছের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়তেই হাতি দৌড়ে তার কাছে গিয়ে আবাক বিস্ময়ে বলল, আমি লজ্জিত রাজা, আমি বুঝতে পারিনি, আমার পিছনে আপনি! আমি খুবই দুঃখিত আমার আচরণের জন্য।’
সিংহ হাতির ব্যবহারে বুঝতে পারল শিয়াল তাকে বোকা বানিয়েছে।
সিংহ তবুও জানতে চাইল, তুমি নাকি নিজেকে রাজা বলে দাবি করেছ?’
হাতি বলল, “আমি? আমি কেন এই কাজ করতে যাব? আমার বনে আগুন লাগায় খাবার কমে গেছে বলে এই বনে খাবারের খোঁজে এসেছিলাম। সকালে শিয়ালের সাথে দেখা। সে বলল, বনের রাজার অনুমতি না নিয়ে যারা এই বনের বাইরে থেকে এসে খাবার খাবে তাদেরকে মেরে ফেলতে বলেছে রাজা। কিন্তু আমি এতই ক্ষুধার্ত রাজা যে আপনার অনুমতি নিতে যেতে পারিনি। এখন আমি এই বনের অনেক খাবার খেয়েছি, তাজা ঘাস খেয়ে ফেলেছি ক্ষুধায়। আমি অপরাধ করেছি, এখন আপনি যে শাস্তি দিবেন, তাই মেনে নিব।”
সিংহ বলল, “আমি বনের রাজা, আমি তোমাকে বলছি, এমন কোন আইন নেই আমার। এমন মিথ্যা আইনের কথা শিয়াল তোমাকে বলেছে? হুম ,আর আমাকে তোমার কথা কি বলেছে জানো? বলেছে, তুমি বনের রাজা হতে চাও। ওকে বড় একটা শাস্তি দেওয়া উচিত।”
হাতি বলল, “আপনি অনুমতি দেন, ওকে আমি ভর্তা বানিয়ে দেই।”
সিংহ বলল, এসো, আমি তোমাকে এই বিষয়ে কিছু সাহায্য করি। বলে দুইজনই ছুটল শিয়ালের দিকে।

এদিকে শিয়াল দূর থেকে ওদের কথা বলা থেকেই নিজের বিপদের কথা বুঝতে পেরেছিল। সে দৌড়াতে শুরু করল। কাছেই একটা খাল থাকায় সে সিংহ আর হাতি থেকে নিজেকে বাঁচাতে পারল। বিপদের কথা আগে থেকে মাথায় রেখেই সে খাল পাড়ে দাঁড়িয়ে ছিল।
আর সেই থেকে শিয়াল সিংহ আর হাতিদের এড়িয়ে চলে।
