ছায়া

মোঃ নোমান সরকার

জাহানারা বেগম বাইরে থেকে এসে আঁতকে উঠলেন, সাকিব বাসার ড্রয়িং দখল করে নিয়ে গাছের ডাল, দড়ি, চিকন তারে ভরে ফেলেছে। তিনি দৌড়ে এসে বললেন, “সাকিব বাবা তোমার কি হয়েছে! এমন করেছো কেন! কি করছো এই সব!”

সাকিব মায়ের দিকে না তাকিয়ে বলল, “পাখিদের জন্য বাসা বানাচ্ছি।”

“বাসা! পাখির বাসা! কি বলছো এই সব! তোমার কি শরীর খারাপ লাগছে। ঘণ্টা দুই এর মধ্যে বাবা বাসায় চলে আসবে। এসে যদি দেখে…। সাকিব যা করেছ করেছই । এখন ঘর পরিস্কার করতে দাও।”

সাকিব মাথা উঁচু করে মাকে দেখল। তারপর ধীর গলায় বলল, “না কিছুই সরাতে দিব না তোমাকে। গতকাল তোমরা পাখিদের বাসা ভেঙ্গেছ। গাছ কেটেছো। পাখিগুলো যাবে কোথায়?”

আমরা! এই সব কি বলছো?

সাকিব মন দিয়ে কাজ করতে করতে বলল, “আম্মু গাছে কাটার বিষয় তোমরা বড়রা কোন প্রতিবাদ করনি। এতগুলো গাছ একদিনে কাটা হলো এতগুলো পাখির কি হবে ভেবেছো কি? বা রাতে কোথায় থেকেছে, কোথায় গেছে, এই সব নিয়ে ভবেছো? আমরা ভেবেছি।”

“আমরা! আমরা মানে? আমরা ভেবেছি মানে কি?”

সাকিব মায়ের দিকে না তাকিয়ে বলতে লগল,”গতকাল এভাবে পাখিদের জন্য কোন ভাবনা না ভেবে গাছ কেটেছে এর জন্য আজ আমি বুকে ছোট ব্যানার লাগিয়ে স্কুল গেটের বাইরে প্রতিবাদ করেছি। আম্মু তুমি আমাকে স্কুলের ক্যাপ্টেন বানিয়েছ। আমি গত তিন বছরে তিনটি ক্লাসের ক্যাপ্টেন। ডিসিপ্লন নিয়েই আমার কাজ। আমি তো আমাদের এলাকায় রাস্তা হচ্ছে বলে সব গাছ কেটে ফেলবে, এটা মেনে নিব না। আমার ডিসিপ্লিন বলে, গাছ যদি কাটতেই হয় তবে নতুন গাছ লাগাতে হবে। যতগুল গাছ কেটেছে তার দ্বিগুণ গাছ লাগিয়ে দিতে হবে।”

মা আঁতকে উঠা গলায় বললেন,”স্কুলের হেড মাষ্টার! স্কুলের হেড মাষ্টার স্যার তো প্রচণ্ড রাগী মানুষ। উনি কি কিছু বলেনি তোমাকে। তুমি কি আমার কাছে কিছু লুকিয়েছো? আচ্ছা, উনি হয়ত, উনি হয়ত বাইরে ছিলেন। তাই না সাকিব?”

জাহানারা বেগমের যেন শ্বাস কষ্ট শুরু হয়েছে। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন,”তা না হলে এতখনে তো ফোন দিয়ে আমাকে আর তোর বাবাকে ডেকেই পাঠাতেন। বেঁচে গেছ। ভাল বাচাটা আমরা বেঁচে গেছি! আমার সাথে আলাপ করতে পারতে এই বিষয়ে। স্কুল গেটের বাইরে বুকে ব্যানার লাগিয়ে এভাবে প্রতিবাদ হয় না, বাবা। সাকিব তোমার ঠিক হয়নি। আর হেড স্যার যে রাগি তোমাকে টিসিও দিতে পারে।”

সাকিব মায়ের দিকে তাকিয়ে বলল,”হেড স্যার স্কুল গেটে এসেছিলেন।”

“কী বললে? হেড স্যার স্কুল গেটে এসেছিলেন! হায় আল্লাহ! কি বলছো! তিনি কি মেরেছেন তোমকে!”

সাকিব বলল,”না মা, তিনি আমার কাছে জানতে চেয়েছেন, এই কাজ কেন করেছি। আমি স্যারকে আমার মনের কষ্ট খুলে বলতে পেরেছি।”

জাহানারা আতংকিত গলায় বলল, “কী!”

সাকিব অবাক হওয়া গলায় বলল,”তিনি আমাকে বুকে টেনে নিয়ে অনেকখন ধরে জোরে জোরে কাঁদলেন।”

জাহানারা বেগম বড় বড় চোখ করে বিস্ময়ের সাথে বললেন, “হেড মাষ্টাটার সাহেব কাঁদলেন! হেড মাষ্টাটার সাহেব কাঁদলেন!” বলেই জাহানারা বেগম কেঁদে দিলেন। ফুপিয়ে ফুপিয়ে তিনি কাঁদতে লাগলেন। সাকিব দৌড়ে উঠে এসে মায়ের পাসে বসল। মায়ের মাথায় হাত রাখলো।

জাহানারা বেগম, নিজেকে শান্ত করে সাকিবের মাথায় হাত বুলালেন। এবার সাকিব ক্লাস ফাইবে উঠছে মাত্র। তিন বছর ধরেই সে ক্লাস ক্যপটেন। সে তার বন্ধুদের সাথে ডিসিপ্লিন সমন্ধে আলোচনা করে। তার আগে মায়ের সাথে আলোচনা তর্ক বিতর্ক করে পরের দিন কি আলোচনা করবে,এটা ভেবে ঠিক করে নেয়। স্কুলছুটি হলে পাঁচ মিনিটের ব্রক নেয়। তারপর ক্লাসের সব বন্ধুদের নিয়ে ডিসিপ্লিন নিয়ে কথা বলে ঘড়ি ধরে পাঁচ মিনিট। প্রত্যেক গার্জিয়ান এর জন্য সাকিবের প্রতি খুশি। স্যারেরাও।

জাহানারা বেগম ভাবতে লাগলেন, আজ তো বিশাল ব্যাপার ঘটিয়েছে। রাস্তা বড় করার জন্য গাছগুলো কেটেছে সরকারি লোকজন। এ নিয়ে কেউ কিছুই ভাবেনি যা সাকিব ভেবেছে।

পরের দিন স্কুল ছুটির পর সারা স্কুলের সকল ছাত্র ছাত্রী সাকিবের পাশে এসে দাড়ল। উপরের ক্লাসের ছাত্র ছাত্রীরা বড় বড় ব্যানার নিয়ে এসেছে। এক একজনের ব্যানার এক এক রকম লেখা। কারো ব্যানারে লেখা, “পাখিদের জন্য ঘর চাই।” কারো ব্যানারে লেখা, “পাখিদের নিরাপদ আশ্রয় চাই।” এমন অসংখ্য ব্যানারের সামনে সাকিব আর তার সহপাঠিরা।

তারা রাস্তা করার কাজ যেখানে হচ্ছিল সেখানে জমেয়েত হতে শুরু করল। কেবল স্কুলের ছাত্র ছাত্রী না আসতে শুরু করল শতশত মানুষ। গতকালের ঘটনা সন্ধ্যার ভিতর ছড়িয়ে পড়তেই মানুষের মন কেঁদে উঠেছিল।

Scroll to Top