আদর যত্ন ০২

মো নোমান সরকার

একটু থামলো। সাথে সে ঘামলো। তারপর আবার বলা করলো শুরু,’ প্রত্যেক  শিশু কাঠবিড়ালী একটি করে ছোট গাছ লালন করে, যেমন করে আমরা বলি তেমন করেই পালন করে। শত শত শিশু কাঠবিড়ালী একটা করে গাছের যত্ন করে, এটা তার রত্ন বলেই মনে করে। যত্ন করা শেখে। আর ভবিষৎ নিয়ে কত কিছু লিখে। আর তারা এত কিছুই লিখে। এতে তাতে তাদের জ্ঞান যায় পেকে। আর তখন শিশু কাঠবিড়ালীরা বুঝতে পারে জীবন যে কতটা যত্ন নির্ভর। শিখে মায়া, কি করতে হয়, এই তো টিকে থাকার সবচেয়ে বড় ছায়া। এটা জানতেও শেখে, বুঝতেও শেখে। শিখে বলেই কাঠবিড়ালী বড় হয়ে নিজেদের ভালোবাসতে শিখে। তারা একটুতে যায় না বেঁকে। বুঝে যায় কিভাবে তারা যাবে টিকে। নিজেকে ভালো না বাসলে অন্যকে কিভাবে ভালোবাসবে? নিজেকে আর অন্যকে হাসাবে, আনন্দে ভাসাবে? বলো? তুমিই বলো? এবার তুমি কিছু বলো।’    

হাতি বলল,’আমি খুব লজ্জিত, খুবই লজ্জিত। তোমাদের বাগান লন্ড ভন্ড করে  দিবার জন্য। নিজেকে মনে হচ্ছে খুবই নগন্য।’   

কাঠবিড়ালী বলল,’ আচ্ছা তুমি যখন তোমার ভুল বুঝেছো। এখানেই তো তুমি নতুন কিছু শিখছো। তাই তোমাকে আমরা দিলাম ক্ষমা করে, আমরা আমাদের বাগান আবার বানিয়ে নিব একে অন্যের হাত ধরে ধরে। এখন তুমি যদি বুঝে থাকো, তবে আমরাও খুশি। কি আছে আনন্দ এর চেয়ে বেশি। কেউ কিছু শিখেছে। এর চেয়ে আর বড় কিবা এ জগতে হয়েছে।‘

হাতি বলল,’ আমি তো বোকা হাতি তাই আমার নেই সঙ্গী সাথী। বোকা বলে আমি খুবই কমই বুঝি। আমি তাই বন্ধু খুঁজি। আমাকে কি বাগানের বিষয়টা ভালো করে বুঝাবে? এতে বাগানের যে ক্ষতি করেছি, তার দুঃখ হয়ত ঘুচাবে। শেখাবে মন্ত্রটা?’       

সবার বড় কাঠবিড়ালীটা হেসে ফেললো। তারপর বলতে লাগলো,’ শিশুরা যখন গাছ লালন পালন করে। যেন তারা মন দিয়ে বই পড়ে। তখন এই কাজ করতে করতে শিশুরা জেনে যায়, জীবন কে সুন্দর করতে দায়িত্ব আর কর্তব্য যে সব চেয়ে জরুরী বিষয়। গাছ লালন পালন করতে গিয়েই তারা বুঝে ফেলে, আদর বা যত্ন না করলে কিছুই বাঁচে না, টিকেও না। তাই সুন্দর কিছুই থাকে না। গাছ বড় হয়, তারও বড় হয়। মায়ায় মিলে ছাড়া। হুম, এটাই মন্ত্র।’  

হাতি বলল,’ আরে আরে তুমি যা বলতে চাইছো,আমি ঠিকই বুঝে ফেলেছি। তারমানে আমি তো দেখছি বোকাই না। একেবারেই বোকা না!’

হাতি কাঠবিড়ালীদের কাছে বাগান নষ্ট করার জন্য অনেক অনেক ক্ষমা চাইলো আর নিজ দলে ফিরে গেল। ফিরে গিয়ে হাতি ছোট ছোট গাছের চাড়া নিলো আর  শিশু হাতিদের হাতে দিলো। দিয়ে বলল,’শুনো তবে মন দিয়ে, গাছ আমাদের বন্ধু। গাছই আমাদের সবচেয়ে বড় বন্ধু। কেবল নিজেদের খাওয়া দাওয়া নিয়ে থাকলে তো চলবেনা। নিজেদের কথাই কেবল বলবে না। বন্ধু কে বাঁচাতে হবে। বন্ধু তখন তোমাকেও কাছে নিবে। তবেই না আমরা টিকে থাকব। তখন আমরা  সুগন্ধিও গায়ে মাখব। আর বাঁচাতে হলে আদর করতে হবে আমাদের চারপাশ। হবে না আর সর্বনাশ। দেখো, দেখো গাছের পাতাগুলো দেখো, কি করে হয় বড়? সময়ও লাগে কত! আদর যত্ন ছাড়া কিছুই টিকে থাকতে পারেনা। আদর যত্ন ছাড়া বিপদও ছাড়ে না। তাই গড়তে হবে ভালো সব অভ্যাস। আর যেন না হই আমরা কারো উপহাস।’

হাতির এইসব কথা শিশু হাতিরা তেমন কিছু বুঝলো না। তবে তারা প্রচন্ড খুশি হয়ে গাছের চাড়া নিলো। আর গাছের চাড়া আদর করে লালন পালনের কথা দিলো

তবে হাতির দলটা ঠিকই বুঝলো হাতির কথা। এতদিন তারা ভেবেছিলো এই হাতিটা ভারী বোকা। কত ছোট ভেবেছে হাতিটা নিয়ে। সেই কথাই আলোচনা হতে লাগলো হাতির দলের ভিতরে।

error: Content is protected !!
Scroll to Top