মোঃ নোমান সরকার

তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার প্রিয় বন্ধুর নাম বলত? তুমি বলবে তোমার প্রিয় একজন বন্ধুর নাম বা অমুকের নাম, তমুকের নাম। কিন্তু তুমি যদি শান্ত মনে ভাব, তখন তুমি ঠিকই বলবে, সবচেয়ে প্রিয় বন্ধুর নাম হচ্ছে “শরীর”।
নিজের শরীর ভালো তো জগত ভালো। এরচেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। তাই ব্যায়াম করতে হবে, জানতে হবে শ্বাসের ব্যায়ামগুলো। শ্বাসের সাথে গোটা শরীরের সবকিছু জড়িয়ে।
হাঁটতে হবে। আর মনকে সুস্থ রাখতে ভালো বন্ধুদের সাথে গল্প করতে হবে। বন্ধু নির্বাচন নিয়ে ভাবতে হবে।
